Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খুলনায় কোরবানির পশুর হাট উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ জুন ২০২৫ ১১:১০

খুলনায় পশুর হাট উদ্বোধন করা হচ্ছে।

খুলনা: খুলনা সিটি করপোরেশনের উদ্যোগে জোড়াগেট বাজার চত্বরে কোরবানির পশুর হাটের উদ্বোধন করা হয়েছে।

রোববার (১ জুন) বিকেলে খুলনার বিভাগীয় কমিশনার এবং খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মো. ফিরোজ সরকার প্রধান অতিথি হিসেবে পশুর হাট উদ্বোধন করেন।

কোরবানির পশুর হাট উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘বিভিন্ন স্থান থেকে কোরবানির পশুর হাটে আগত পশুর মালিকদের নিরাপত্তা ও অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করতে বিভিন্ন কমিটি গঠন করে দেওয়া হয়েছে। হাটের ময়লা আবর্জনা পরিষ্কার এর বিষয়ে সিটি করপোরেশন তৎপর থাকবে। হাটে প্রয়োজনীয় পানি সরবরাহের বিষয়টি নিশ্চিত করা হবে। গুরুত্বপূর্ণ দায়িত্ব বন্টন করে পৃথক পৃথক কমিটি গঠন কাজ করবে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘হাসিলের ক্ষেত্রে জনগণের দাবির প্রেক্ষিতে এ বছর আমরা গত বছরের তুলনায় ৫ শতাংশ থেকে কম করে ৪ শতাংশে এনেছি। তারপরও আমরা আশা করছি গত বছরের তুলনায় এবছর বেশি হাসিল আদায় হবে, যা আমরা সরকারি তহবিলে জমা দেবো। এই পশুরহাটে দলমত নির্বেশেষে সবাই আমাদের সহযোগিতা করছে। জাল টাকা শনাক্ত করার ক্ষেত্রে খুলনার বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে।’

খুলনা সিটি করপোরেশনের সচিব ও পশুর হাট কমিটির আহ্বায়ক শরীফ আসিফ রহমান এর সভাপতিত্বে হাট উদ্বোধনের সময় পুলিশ, র‌্যাব, ফায়ার সার্ভিসের কর্মকর্তাসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো