Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ব্যক্তিপর্যায়ে করমুক্ত আয়সীমা অপরিবর্তিত রাখা হয়েছে

স্পেশাল করেসপন্ডেন্ট
২ জুন ২০২৫ ১৬:৫৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষের প্রকৃত আয় কমে গেলেও আয়করে ছাড় পাচ্ছেন না সাধারণ মানুষ। প্রস্তাবিত ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে বাড়ছে না ব্যক্তিপর্যায়ে করমুক্ত আয়সীমা। ফলে আগামী অর্থবছরেও করমুক্ত আয়সীমা ৩ লাখ ৫০ হাজার টাকা বহাল থাকছে। আগামী ২০২৫-২৬ অর্থবছরের জন্য ঘোষিত বাজেটে এই প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

সোমবার (২ জুন) বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে জাতির কাছে আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেট তুলে ধরেছেন অর্থ উপদেষ্টা। প্রস্তাবিত বাজেটের আকার ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা। এটি চলতি অর্থ বছরের মোট বাজেটের চেয়ে ৭ হাজার কোটি টাকা কম।

বিজ্ঞাপন

২০২৩-২৪ অর্থবছরের বাজেটে ব্যক্তি করদাতাদের ক্ষেত্রে করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৩ লাখ ৫০ হাজার টাকায় উন্নীত করা হয়। এরমধ্যে উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষের প্রকৃত আয় কমে যাওয়ায় করমুক্ত আয়সীমা বাড়ানোর সুপারিশ করেছিলেন অর্থনীতিবিদসহ সংশ্লিষ্টরা। কিন্তু অর্থমন্ত্রী তাতে সাড়া দেননি। তবে পরের দুই অর্থবছরের (২০২৬-২৭ ও ২০২৭-২৮) অর্থবছরের জন্য তা করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৩ লাখ ৭৫ হাজার কোটি টাকায় উন্নীত করার প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা। জুলাই যোদ্ধাদের জন্য করমুক্ত আয়সীমা ৫ লাখ ২৫ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে ঘোষিত বাজেটে। অন্যান্য ক্ষেত্রে করের স্তর ও হার অপরিবর্তিত থাকবে।

অন্যদিকে বর্তমানে ৬৫ বছর বা তার বেশি বয়সী নারী ও প্রবীণ নাগরিকদের জন্য করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের করদাতাদের জন্য ৪ লাখ ৭৫ হাজার টাকা এবং যুদ্ধাহত গেজেটেড মুক্তিযোদ্ধাদের জন্য ৫ লাখ টাকা। বর্তমানে স্বাভাবিক ব্যক্তি করদাতা, ফার্ম ও হিন্দু অবিভক্ত পরিবারের আয়কর এছাড়াও ৩ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত করমুক্ত আয়, পরবর্তী ১ লাখ টাকার ওপর ৫ শতাংশ, পরবর্তী ৪ লাখ টাকার ওপর ১০ শতাংশ, পরবর্তী ৫ লাখ টাকার ওপর ১৫ শতাংশ, পরবর্তী ৫ লাখ টাকার ওপর ২০ শতাংশ, পরবর্তী ২০ লাখ টাকার ওপর ২৫ শতাংশ, অবশিষ্ট টাকার ওপর ৩০ শতাংশ।

সারাবাংলা/জিএস/ইআ