Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাজেটে নির্বাচনের জন্য বরাদ্দ ৩ হাজার কোটি টাকা

স্টাফ করেসপন্ডেন্ট
২ জুন ২০২৫ ১৮:২১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বছরে নির্বাচন কমিশনের (ইসি) জন্য বরাদ্দ রাখা হয়েছে দুই হাজার ৯৫৬ কোটি টাকা। এর মধ্যে দুই হাজার ৭২৭ কোটি টাকা রাজস্ব বাজেট এবং ২২৯ কোটি টাকা উন্নয়ন বাজেট হিসেবে বরাদ্দ ধরা হয়েছে।

সোমবার (২ জুন) বিকেল জাতির সামনে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট উপস্থান করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সংসদ না থাকায় তার বাজেট বক্তৃতা বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সম্প্রচার করা হয়।

২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা বলেন, ‘অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হলো একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার সমুন্নত রাখা এবং গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘গত দেড় দশক ধরে দেশের নির্বাচনি ব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে ফেলা হয়েছে। তাই, আমরা নির্বাচনি ব্যবস্থা সংস্কারকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছি এবং এই লক্ষ্যে বিভিন্ন আইন, নীতি ও আদেশ সংশোধন ও সংস্কারের উদ্যোগ নিয়েছি।’

২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেট ইসির জন্য পরিচালনা খাতে ৭৯৩ কোটি টাকা ও উন্নয়ন খাতে ৪৩৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছিল।

সারাবাংলা/এনএল/এইচআই