Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘জীবন দেয় একজন স্যুটেট বুটেট হয়ে ক্ষমতায় বসে আরেকজন’

স্পেশাল করেসপন্ডেন্ট
২ জুন ২০২৫ ১৮:৪২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: আন্দোলনে জীবন দেয় একজন স্যুটেট বুটেট হয়ে ক্ষমতায় বসে আরেকজন- এমনটিই মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (২ জুন) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এ অনুষ্ঠানের আয়োজন করে।

রিজভী বলেন, ‘বিগত ১৫ বছরে ফ্যাসিবাদ সরকারের আমলে অজস্র বিএনপি নেতা-কর্মীকে অদৃশ্য করে দেওয়া হয়েছে। কত মায়ের বুক খালি করা হয়েছে, কত সন্তান তার পিতাকে হারিয়েছে, জেল জুলম নির্যাতন সইতে হয়েছে। জুলাই আন্দোলনেও আমাদের নেতাকর্মীরা জীবন দিয়েছে, আমাদেরকে গ্রেফতার করা হয়েছে। অর্থাৎ জীবন দেয় একজন স্যুটেট বুটেট হয়ে ক্ষমতায় বসে আরেকজন।’

বিজ্ঞাপন

প্রধান উপদেষ্টার জাপানে দেওয়ার বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘তিনি অত্যন্ত সন্মানিত ব্যক্তি। কিন্তু তিন থেকে চারজন উপদেষ্টা তাকে কান পড়া দিয়ে বিভ্রান্ত করছেন।’

জাসাসের যুগ্ম আহবায়ক গীতিকার ইথুন বাবুর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন উজ্জ্বল, কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার বাদল, জাসাস নেতা খালেদ এনাম মুন্নাসহ আরও অনেকে।

সারাবাংলা/এজেড/এমপি