Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাবেক আইজিপি শহীদুলের ২৩ হিসাব অবরুদ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট
২ জুন ২০২৫ ১৮:৫৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: স্ত্রী-ছেলেসহ সাবেক আইজিপি একেএম শহীদুল হকের ২৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে এক কোটি ১২ লাখ ৮ হাজার ৮৫৩ টাকা রয়েছে।

সোমবার (২ জুন) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক জাহাঙ্গীর আলম।

ব্যাংক হিসাব অবরুদ্ধ হওয়া অন্যরা হলেন- শহীদুল হকের স্ত্রী শামসুন্নাহার রহমান, ছেলে রাকিব বিন শহীদ ও মজিদ জরিনা ফাউন্ডেশন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বলেন, শহীদুল হকের নামে ৯টি অ্যাকাউন্ট রয়েছে। এছাড়া তার স্ত্রীর নামে চারটি ও ছেলের নামে রয়েছে দুটি। বাকি আটটি মজিদ জরিনা ফাউন্ডেশন নামীয় হিসাব।

বিজ্ঞাপন

দুদকের আবেদনে বলা হয়, ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম, অপরাধমূলক অসদাচরণ ও অবৈধ আর্থিক লেনদেনের মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেন শহীদুল হক। তার বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের অনুসন্ধান চলছে। তিনি অপরাধলব্ধ অর্থ ব্যাংক হিসাব থেকে উত্তোলন, হস্তান্তর, স্থানান্তর বা বেমাত করার প্রচেষ্টায় রয়েছেন। এ কারণে তার নামীয় সব ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন।

সারাবাংলা/আরএম/এমপি