Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ক্রেডিট কার্ডসহ ১২ সেবায় টিআইএন সার্টিফিকেট বাধ্যতামূলক

সিনিয়র করেসপন্ডেন্ট
২ জুন ২০২৫ ১৯:০৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে বিদ্যমান ৪৫টি সেবা গ্রহণের ক্ষেত্রে রিটার্ন দাখিলের প্রমাণ উপস্থাপনের বাধ্যবাধকতা শিথিল করে ক্রেডিট কার্ডসহ ১২টি সেবা গ্রহণের ক্ষেত্রে কেবলমাত্র টিআইএন সার্টিফিকেট দাখিলের বিধান করার প্রস্তাব করা হয়েছে।

সোমবার (২ জুন) দুপুরে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা করেন। বাজেটে এ প্রস্তাব রাখা হয়েছে।

বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘বিদ্যমান ৪৫টি সেবা গ্রহণের ক্ষেত্রে রিটার্ন দাখিলের প্রমাণ উপস্থাপনের বাধ্যবাধকতা শিথিল করে ক্রেডিট কার্ডসহ ১২টি সেবা গ্রহণের ক্ষেত্রে কেবলমাত্র টিআইএন সার্টিফিকেট দাখিলের বিধান করা হয়েছে।’

বিজ্ঞাপন

এদিকে স্বাধীনতার পর অতীতের সব সরকারের ধারাবাহিকতা ভেঙ্গে এবারই প্রথমবারের মতো বাজেটের আকার কমছে। ২০২৫–২৬ অর্থবছরে বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা, যা চলতি বাজেটের চেয়ে ৭ হাজার কোটি টাকা কম।

সারাবাংলা/ইএইচটি/ইআ