Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৪৪তম বিসিএস থেকে নন-ক্যাডারে পছন্দক্রম আবেদনের আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট
২ জুন ২০২৫ ২০:২৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ৪৪তম বিসিএস থেকে নন ক্যাডার পদে নিয়োগ সুপারিশের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য ৯ম থেকে ১২তম গ্রেডে নিয়োগ পেতে আগ্রহী প্রার্থীর কাছ থেকে অনলাইনে পছন্দক্রমের আবেদন আহ্বান করা হয়েছে। সোমবার (৩ জুন) সকাল ৬টা থেকে মঙ্গলবার (১৭ জুন) রাত ১১টা ৫৯ মিটিন পর্যন্ত আবেদন করা যাবে।

সোমবার (২ জুন) বিষয়টি জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

পিএসসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ৪৪তম বিসিএস পরীক্ষা-২০২১ এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে থেকে নন-ক্যাডার পদে নিয়োগ বিশেষ বিধিমালা, ২০২৩ অনুযায়ী ৯ম থেকে ১২তম গ্রেডভুক্ত নন-ক্যাডার পদে চাকরি পেতে আগ্রহী প্রার্থীর কাছ থেকে পছন্দক্রম আহবান সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রকাশিত বিজ্ঞপ্তিটি কমিশনের ওয়েবসাইটে টেলিটকের ওয়েবসাইটে পাওয়া যাবে।

সারাবাংলা/এনএল/এমপি