Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিরিয়ার অস্ত্রভাণ্ডারে ইসরায়েলের হামলা

আন্তর্জাতিক ডেস্ক
৪ জুন ২০২৫ ১৪:১২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসরায়েলের দিকে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়ার কয়েক ঘণ্টা পর সিরিয়ার দক্ষিণাঞ্চলের অস্ত্রভাণ্ডারে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। সিরিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েলের এই হামলার ফলে ব্যাপক প্রাণহানি ঘটেছে এবং সম্পদের ক্ষতি হয়েছে।

বুধবার (৪ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ইসরায়েলের দাবি, মঙ্গলবার (৩ জুন) সিরিয়া থেকে ছোড়া দুইটি ক্ষেপণাস্ত্র দেশটির খোলা জায়গায় আছড়ে পড়ে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে সিরিয়ায় ইসরায়েলের চালানো পালটা হামলায় কতজন হতাহত হয়েছেন, তা এখনও স্পষ্ট নয়।

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইসরায়েল এই হামলার মাধ্যমে সিরিয়ার পরিস্থিতি অস্থির করার চেষ্টা করছে।

বিজ্ঞাপন

অন্যদিকে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ দাবি করেছেন, ইসরায়েলের ভূখণ্ডে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রগুলোর জন্য সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারাকে দায়ী করা হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের ডিসেম্বরে বিদ্রোহী বাহিনী নিয়ে চালানো এক অভিযানে বাশার আল-আসাদের সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দেন আহমেদ আল-শারা। এরপর থেকেই ইসরায়েল সিরিয়ার ভেতরে লক্ষ্যবস্তুতে হামলার মাত্রা বাড়িয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ