Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট
৪ জুন ২০২৫ ২০:৫৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। প্রকাশিত ফলে পাসের হার ৭০ শতাংশ বলে জানা গেছে।

এর আগে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) বোর্ড সভায় ১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশের সিদ্ধান্ত হয়েছে।

বুধবার (৪ জুন) বিকেল ৫টায় এ সভা শেষ হয়। এর আগে এদিন দুপুরে এনটিআরসিএর কার্যালয়ে বোর্ড সভা শুরু হয়।

১৮তম নিবন্ধনের ফলাফল দেখতে প্রার্থীরা http://ntrca.gov.bd এবং http://ntrca.teletalk.com.bd ওয়েবসাইটের যে কোনোটিতে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে লগইন করলেই ফলাফল দেখতে পারবেন।

সভার বিষয়ে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব (বেসরকারি মাধ্যমিক) হেলালুজ্জামান সরকার গণমাধ্যমকে বলেন, ‘মূলত ১৮তম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ নিয়ে সভা ডাকা হয়েছিল। সভায় সর্বসম্মতিক্রমে আজ ফল প্রকাশের সিদ্ধান্ত হয়েছে।’

বিজ্ঞাপন

জানা গেছে, ২০২৩ সালের ২ নভেম্বর ১৮তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। এ পরীক্ষায় অংশ নিতে রেকর্ড প্রায় ১৯ লাখ প্রার্থী আবেদন করেন। ২০২৪ সালের ১৫ মার্চ এ নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

২০২৪ সালের ১৪ অক্টোবর অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে এনটিআরসিএ। এতে ৮৩ হাজার ৮৬৫ জন উত্তীর্ণ হয়েছেন। গড় পাসের হার ছিল ২৪ শতাংশ। এতে ৪ লাখ ৭৯ হাজার ৯৮১ জন প্রার্থী উত্তীর্ণ হন। এর মধ্যে স্কুল-২ পর্যায়ে ২৯ হাজার ৫১৬ জন, স্কুল পর্যায়ে ২ লাখ ২১ হাজার ৬৫২ জন এবং কলেজ পর্যায়ে ২ লাখ ২৮ হাজার ৮১৩ জন রয়েছেন।

গত বছরের ১৪ অক্টোবর ১৮তম নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে এনটিআরসিএ। এতে ৮৩ হাজার ৮৬৫ জন উত্তীর্ণ হয়েছেন। গড় পাসের হার ছিল ২৪ শতাংশ।

সারাবাংলা/এনএল/এইচআই