Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আজ ঢাকার বায়ুমান মাঝারি

স্টাফ করেসপন্ডেন্ট
৫ জুন ২০২৫ ১০:২৮

ছবি: সারাবাংলা

ঢাকা: বৃষ্টির মধ্যেও ঢাকার বাতাসে দূষণ বাড়ছে। বৃহস্পতিবার (৫ জুন) সকাল ৭টা ৩৬ মিনিটের দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ৬৯ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ ৩৬তম অবস্থানে রয়েছে ঢাকা। এটি মাঝারি হিসেবে বিবেচিত হয়।

একই সময়ে ১৯৬ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে সেনেগালের ডাকার। এছাড়া দ্বিতীয় অবস্থানে রয়েছে উগান্ডার কাম্পালা শহর যার স্কোর ১৫৯। তৃতীয় অবস্থানে রয়েছে চিলির রাজধানী সান্তিয়াগো স্কোর ১৫৯ আর চতুর্থ অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা, স্কোর ১৫৮ এবং পঞ্চম অবস্থানে থাকা ভারতের দিল্লির স্কোর ১৫৭।

বিজ্ঞাপন

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে।

সারাবাংলা/এফএন/এমপি