Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রামে প্রধান ঈদ জামাত সকাল সাড়ে ৭টায়

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ জুন ২০২৫ ১১:৩২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে ঈদুল আজহার প্রধান জামাত শনিবার সকাল সাড়ে ৭টায় জমিয়াতুল ফালাহ মসজিদ ময়দানে অনুষ্ঠিত হবে। একইস্থানে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে দ্বিতীয় ঈদ জামাত।

চট্টগ্রাম সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় এ দুটি ছাড়াও নগরীর বিভিন্নস্থানে আরও ৯টি ঈদ জামাতের আয়োজন করা হয়েছে।

চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমেদ সারাবাংলাকে জানিয়েছেন, ঈদের প্রধান জামাতে ইমামতি করবেন জমিয়াতুল ফালাহ মসজিদের খতিব সৈয়দ আলাউদ্দিন আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন আল কাদেরী। দ্বিতীয় জামাতে ইমামতি করবেন মসজিদটির পেশ ইমাম মাওলানা মোহাম্মদ আহমদুল হক।

এছাড়া ঈদের দিন সকাল সাড়ে ৭টায় নগরীর আরও ৯টি মসজিদে চসিকের ব্যবস্থাপনায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

মসজিদগুলো হচ্ছে- লালদীঘির পাড় চট্টগ্রাম সিটি করপোরেশন শাহি জামে মসজিদ, হজরত শেখ ফরিদ (র.) চশমা ঈদগাহ মসজিদ, সুগন্ধা আবাসিক এলাকা জামে মসজিদ, চকবাজার সিটি করপোরেশন জামে মসজিদ, জহুর হকার্স মার্কেট জামে মসজিদ, দক্ষিণ খুলশী আবাসিক এলাকা জামে মসজিদ, আরেফীন নগর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ, সাগরিকা গরু বাজার জামে মসজিদ এবং সাগরিকা এলাকার মা আয়েশা সিদ্দিকী চসিক জামে মসজিদ।

এর বাইরে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম মাঠে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া নগরীর বিভিন্ন এলাকায় মসজিদ ও ঈদগাহে স্থানীয়দের উদ্যোগে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

সারাবাংলা/আরডি/এমপি