Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রামসহ ১০ জেলায় সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড়

স্টাফ করেসপন্ডেন্ট
৫ জুন ২০২৫ ১১:৩২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: চট্টগ্রাম ও কক্সবাজারসহ ১০ জেলার ওপর সন্ধ্যার মধ্যে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

বৃহস্পতিবার (৫ জুন) অভ্যন্তরীণ নদী বন্দরের জন্য দেওয়া সতর্ক বার্তায় এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদফতরের পরিচালকের পক্ষে সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছার সই করা সতর্ক বার্তায় বলা হয়, ময়মনসিংহ, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়োহাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরসমূহকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এফএন/এসডব্লিউ