Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গোবিপ্রবিতে আল কুরআন এন্ড কালচারাল স্টাডি ক্লাবের কুরবানির আয়োজন

গোবিপ্রবি করেসপন্ডেন্ট
৫ জুন ২০২৫ ১৫:২৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গোপালগঞ্জ: গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) অবস্থানরত শিক্ষার্থী, কর্মচারী এবং আশপাশের মানুষদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে ঈদুল আজহার দিন গরু কুরবানির উদ্যেগ নিয়েছে আল কুরআন এন্ড কালচারাল স্টাডি ক্লাব।

বৃহস্পতিবার (৫ জুন) আল কুরআন এন্ড কালচারাল স্টাডি ক্লাব গোবিপ্রবি এর অফিসিয়াল পেজ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিশ্ববিদ্যালয়ে অবস্থানরত সকল ধর্মের শিক্ষার্থী, কর্মচারী এবং আশপাশের গরীব মানুষদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে একটি গরু কোরবানি দেওয়ার পরিকল্পনা রয়েছে সংগঠনটির।

এ বিষয়ে আল কুরআন এন্ড কালচারাল স্টাডি ক্লাবের উপদেষ্টা তাসনীম বিল্লাহ বলেন, ‘অনেক শিক্ষার্থী বিশেষ করে যাদের পড়াশোনা শেষ তারা চাকরির পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকায় বাড়িতে যায় না। আবার অনেক কর্মচারী আছেন যারা দায়িত্বের জায়গা থেকে বাড়ি যেতে পারেন না। তাদের সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই আমাদের এই আয়োজন।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘এটাই আমাদের প্রথম আয়োজন। ভবিষ্যতে আরও বড় পরিসরে এবং সুন্দর ও পরিকল্পিতভাবে আয়োজনের চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবারে ক্যাম্পাসের শিক্ষার্থী-কর্মচারী ছাড়াও আশপাশে যারা গরিব মানুষ আছেন তাদের জন্যও আমাদের আয়োজন থাকবে।’

সারাবাংলা/এসডব্লিউ