Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গুম ও শহিদ পরিবারে তারেক রহমানের ঈদ উপহার

স্টাফ করেসপন্ডেন্ট
৭ জুন ২০২৫ ১৯:১৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: গুম এবং চব্বিশের গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা বার্তা ও ঈদ উপহার পৌঁছে দিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

শনিবার (৭ জুন) সকালে চব্বিশের গণঅভ্যুত্থানে শহিদ রিকশাচালক কামালের বাসায় তার পরিবারের সঙ্গে দেখা করেন রিজভী। এসময় শহিদ কামালের স্ত্রীকে আর্থিক সহযোগিতাও দেওয়া হয়।

এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজে ভর্তির সুযোগ পাওয়া ২০২৪ সালের ১৯ জুলাই স্বৈরাচারের পুলিশের গুলিতে শহিদ মেধাবী শিক্ষার্থী সৈকতের মোহাম্মদপুরের বাসায়ও তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার পৌঁছে দেন রুহুল কবির রিজভী।

বিজ্ঞাপন

সর্বশেষ রাজধানীর নাখালপাড়ায় ২০১৩ সালের ৪ ডিসেম্বর গুম হওয়া স্বেচ্ছাসেবক দল নেতা কাওসারের পরিবারের সঙ্গে দেখা করতে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।

এসময় গুম হওয়া কাওসারের স্ত্রীর কান্নায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় মানবেতর জীবনযাপন করা এই ছোট্ট ঘরটিতে। বিএনপি নেতা রিজভীর সামনেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাদের পরিবারের ঘরভাড়ার দায়িত্ব গ্রহণ করেন সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা ডা. সালাহউদ্দিন মোল্লা।

এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, প্রকৌশলী ইকবালুর রহমান রোকন, ড্যাব নেতা ডা. শরীফুল ইসলাম, ড. লোহানী তাজুল ইসলাম ও ছাত্রদলের সহ-সভাপতি তৌহিদুর রহমান আউয়ালসহ নেতাকর্মীরা।

সারাবাংলা/এনএল/এসআর