Sunday 01 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কারাগারে বন্দিদের গান শুনিয়ে ঈদ কাটল নোবেলের

স্টাফ করেসপন্ডেন্ট
৮ জুন ২০২৫ ১২:২৫ | আপডেট: ৮ জুন ২০২৫ ১৬:১০

ঈদের দিন এক বিশেষ সাংস্কৃতিক আয়োজনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে মঞ্চে গান পরিবেশন করেন নোবেল।

ঢাকা: নারী নির্যাতনের মামলায় কারাগারে হাজত বাস করছেন কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল। আর সেখানে নিজের স্থান খুঁজে নেওয়ার সুযোগ পেয়েছেন তিনি। ঈদের দিন বন্দিদের গান শুনিয়ে মাতিয়ে তোলেন তিনি।

শনিবার (৭ জুন) বিকেলে কারা কর্তৃপক্ষের ঈদের দিন এক বিশেষ সাংস্কৃতিক আয়োজনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে মঞ্চে গান পরিবেশন করেন এই শিল্পী।

নোবেল মঞ্চে উঠে নগর বাউল জেমস-আইয়ুব বাচ্চুর গান; গাইলেন ‘ভিগি ভিগি’, ‘সেই তুমি কেন এত অচেনা হলে’ এবং নিজের একটি গান গান।

নোবেলের কণ্ঠে গাওয়া এসব গান শুনে অন্য বন্দিরাও আবেগ-উচ্ছ্বাসে মেতে ওঠেন। গানে গানে তৈরি হয় এক ভিন্নরকম উৎসবমুখর পরিবেশ। বন্দি মানুষগুলোর জন্যও হয়তো ঈদ হতে পারে আনন্দের। তবে, গায়ক নোবেল নিজেকে পরিশুদ্ধ করে ফিরে আসবে গানের জগতে, এমনটাই হয়তো চাইবেন তার ভক্তরা।

বিজ্ঞাপন

উল্লেখ্য, সম্প্রতি সামাজিক মাধ্যমে মারধরের একটি ভিডিও ভাইরাল হয়। পরে ভুক্তভোগীর পরিবার তাকে চিনতে পেরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করে। ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে ডেমরা থানায় একটি নারী নির্যাতন মামলা করা হয় নোবেলের নামে। এরপর অভিযুক্ত নোবেলকে গ্রেফতার করে আদালতে তুললে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

সারাবাংলা/এমএইচ/এমপি
বিজ্ঞাপন

আরো