Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ জুন ২০২৫ ১৪:৩৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উত্তর মালয়েশিয়ার ব্যস্ত ইস্ট-ওয়েস্ট হাইওয়েতে বাসের ধাক্কায় মিনিভ্যানের অন্তত ১৫ জন নিহত হয়েছেন। সোমবার (৯ জুন) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

পেরাক রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় রাত ১টার দিকে থাইল্যান্ড সীমান্তবর্তী মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষের পর বাসটি উল্টে যায় এবং মিনিভ্যানটি সড়কের পাশে খাদে পড়ে যায়।

দুর্ঘটনাস্থলেই ১৩ জন মারা যান এবং হাসপাতালে নেওয়ার পর আরও ২ জনের মৃত্যু হয়। স্থানীয় উদ্ধারকারী সংস্থাগুলো জানিয়েছে, এ দুর্ঘটনায় আরও অন্তত ৩১ জন আহত হয়েছেন।

পেরাক রাজ্য কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়েছে, কিছু যাত্রী নিজেরাই বেরিয়ে আসতে সক্ষম হন, কেউ কেউ গাড়ির ধাক্কায় ছিটকে পড়েন এবং বাকিরা বাসের ভেতরেই আটকা পড়ে যান।

বিজ্ঞাপন

কুয়ালালামপুরের উত্তরে অবস্থিত সুলতান ইদ্রিস এডুকেশন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা কোথায় যাচ্ছিলেন, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, আহত ব্যক্তিদের কাছাকাছি বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এ দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়াতে উচ্চশিক্ষাবিষয়ক মন্ত্রণালয়কে দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ দিয়েছেন।

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনার হার অনেক বেশি। চলতি বছরের মার্চ মাসে দেশটির দৈনিক পত্রিকা দ্য স্টার এক প্রতিবেদনে জানায়, মালয়েশিয়ার ব্যস্ত সড়কগুলোয় প্রতি দুই ঘণ্টায় অন্তত একজন মানুষ প্রাণ হারান।

সারাবাংলা/এমপি