Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘শিগগিরই জেল থেকে মুক্তি পাচ্ছেন ইমরান খান’

আন্তর্জাতিক ডেস্ক
৯ জুন ২০২৫ ১৫:৫৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জেল থেকে মুক্তি পেতে পারেন আগামী ১১ জুন, বুধবার। ওইদিন তার বিরুদ্ধে দেওয়া আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলার দণ্ড বাতিলের শুনানি হবে। এ নিয়ে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) জানিয়েছে, শিগগিরই জেল থেকে মুক্তি পাবেন তিনি। একই মামলায় তার স্ত্রী বুশরা বিবির আপিলের শুনানিও হবে।

সোমবার (৯ জুন) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার ও টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পিটিআই চেয়ারম্যান গওহর আলি খান জানান, আগামী বুধবার (১১ জুন) দলের কাছে খুবই গুরুত্বপূর্ণ দিন। তিনি বলেন, ‘খুব শিগগিরই জেল থেকে ইমরান খান ছাড়া পেতে চলেছেন।’ তার এ মন্তব্যের পর মূলত ইমরান খানের জামিন নিয়ে নানা জল্পনা কল্পনা চলছে।

বিজ্ঞাপন

পাকিস্তানের সংবাদমাধ্যম এআরওয়াই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ইমরান খানকে ছাড়াই চারটি ঈদ কেটে গেল। তবে তিনি খুব দ্রুতই ছাড়া পাবেন। ১১ তারিখ খুবই গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে।’

এদিকে, পাকিস্তানের ক্ষমতাসীন শাহবাজ শরিফ সরকারের বিরুদ্ধে দেশজুড়ে আন্দোলনের ডাক দিয়েছেন ইমরান খান। রোববার পিটিআই চেয়ারম্যানও বিরোধী দলগুলোকে একজোট হয়ে আন্দোলনের কথা বলেন তিনি।

উল্লেখ্য, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আদিয়ালা কারাগারে রয়েছে। আল কাদির ট্রাস্ট অর্থ আত্মসাতের মামলা হাইকোর্টে জামিন আবেদন করেছিলেন ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি। তবে আদালত এ মামলার শুনানি ১১ জুন পর্যন্ত স্থগিত করেছে। এ দিন মামলার বিষয়ে কোনো ফয়সালা আসতে পারে।

সারাবাংলা/এসডব্লিউ