Saturday 11 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এশিয়ান কাপ বাছাইপর্ব
শমিতের অভিষেক, বাংলাদেশ একাদশে জায়গা পেলেন যারা

স্পোর্টস ডেস্ক
১০ জুন ২০২৫ ১৮:০৮ | আপডেট: ১০ জুন ২০২৫ ১৮:১৮

সিঙ্গাপুরের বিপক্ষে অভিষেক হচ্ছে শমিতের

সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপের বাছাইপর্বের গ্রুপ পর্বের ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। সন্ধ্যা ৭টায় জাতীয় স্টেডিয়ামে শুরু হতে যাওয়া ম্যাচের ঘণ্টাখানেক আগেই ঘোষণা করা হয়েছে বাংলাদেশ একাদশ।

কানাডা থেকে উড়ে আসা শমিত সোমের অভিষেক হচ্ছে আজ। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে প্রথম একাদশে জায়গা করে নিয়েছেন এই মিডফিল্ডার।

শোমের আগমনে একাদশে জায়গা হারিয়েছেন অধিনায়ক জামাল ভুঁইয়া। ভুটানের বিপক্ষে ম্যাচে গোল করা সোহেল রানাকেও বেঞ্চে রেখেছেন কোচ। রানার জায়গায় দলে এসেছেন মোহাম্মদ হৃদয়। ডিফেন্ডার তাজ উদ্দিনের জায়গায় একাদশে এসেছেন শাকিল আহাদ তপু।

বাংলাদেশ একাদশ– মিতুল মারমা (গোলরক্ষক), তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন, শাকিল আহাদ, হামজা চৌধুরী, শমিত, হৃদয়, কাজেম শাহ, ফাহমিদুল ইসলাম ও রাকিব হোসেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/এফএম