Monday 02 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপ বাছাইপর্ব
আলমাডার গোলে হার এড়াল ১০ জনের আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
১১ জুন ২০২৫ ০৯:৪৪ | আপডেট: ১১ জুন ২০২৫ ১৩:০২

অন্তিম মুহূর্তে আলমাডার গোলে হার এড়াল আর্জেন্টিনা

লাতিন অঞ্চল থেকে সবার আগে বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছিলেন তারা। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা আর্জেন্টিনা আজ মাঠে নেমেছিল জয়রথ ধরে রাখতে। কলম্বিয়ার বিপক্ষে অবশ্য খাদের কিনারা থেকে রক্ষা পেয়েছেন লিওনেল মেসিরা। পিছিয়ে পড়েও থিয়াগো আলমডার গোলে কলম্বিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ১০ জনের আর্জেন্টিনা।

রিভার প্লেটে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে কলম্বিয়া। বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করলেও বল জালে জড়াতে পারেননি কলম্বিয়ান ফরোয়ার্ডরা। আর্জেন্টিনাও পেয়েছিল এগিয়ে যাওয়ার সুযোগ। তবে কলম্বিয়ার কিপার মিয়েরের দুর্দান্ত সেভে সেটা হয়নি।

অবশেষে ২৪ মিনিটের মাথায় ডেডলক ভাঙে কলম্বিয়া। কাস্তানোর পাসে বল পেয়ে তিন ডিফেন্ডারকে কাটিয়ে দুর্দান্ত এক শটে গোল করেন লুইস দিয়াজ। ২৮ মিনিটে অল্পের জন্য গোল পাননি হামেস রদ্রিগেজ। প্রথমার্ধের শেষভাগে এঞ্জো ফার্নান্দেজ গোল পেলেও সেটা অফসাইডের কারণে বাতিল হয়। ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় কলম্বিয়া।

বিজ্ঞাপন

দ্বিতীয়ার্ধের ৬৯ মিনিটে বড় ধাক্কা খায় আর্জেন্টিনা। কাস্তানোকে বাজেভাবে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন ফার্নান্দেজ। ১০ জনের দল নিয়ে ধুঁকছিল আর্জেন্টিনা। এক পর্যায়ে মেসিকেও মাঠ থেকে উঠিয়ে নেন কোচ।

আর্জেন্টিনা যখন হারের প্রহর গুনছে, ঠিক তখনই দলের ত্রাতা হিসেবে আবির্ভূত হয় আলমাডা। বক্সের ভেতর বল পেয়ে দারুণ এক গোল করে ম্যাচে সমতা ফেরান তিনি।

শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল। এই ড্রয়ে ১৬ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইল আর্জেন্টিনা। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে কলম্বিয়া।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

আরো