Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সৌদি আরবকে হারিয়ে বিশ্বকাপের টিকিট পেল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
১১ জুন ২০২৫ ১০:২৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এই ম্যাচ ড্র হলেই নিশ্চিত হতো বিশ্বকাপের টিকিট। এশিয়ান ফুটবলের অন্যতম পরাশক্তি অস্ট্রেলিয়া ২০২৬ বিশ্বকাপে খেলা নিশ্চিত করল জয় দিয়েই। পিছিয়ে পড়েও সৌদি আরবকে ২-১ ব্যবধানে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের টিকিট পেল অস্ট্রেলিয়া।

সি গ্রুপের গত ম্যাচে জাপানকে হারিয়ে কাজটা অনেক সহজ করে রেখেছিল অস্ট্রেলিয়া। জেদ্দায় সৌদি আরবের বিপক্ষে এক পয়েন্ট পেলেই বিশ্বকাপে চলে যেতেন তারা। তবে ১৯ মিনিটের মাথায় পিছিয়ে পড়ে অজিরা। আব্দুল রহমান আল ওবুদের গোলে লিড নেয় সৌদি।

প্রথমার্ধের আগেই অবশ্য ম্যাচে সমতা ফেরায় অস্ট্রেলিয়া। ৪২ মিনিটে গোল করেন কনর মেটকাফে। ১-১ গোলে সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল।

বিজ্ঞাপন

দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় অস্ট্রেলিয়া। ৪৮ মিনিটে মিচেল ডিউকের গোলে লিড নেয় তারা। শেষ পর্যন্ত এই গোলেই ২-১ ব্যবধানের জয় নিশ্চিত করে অজিরা।

১০ ম্যাচে ১৯ পয়েন্ট পয়েন্ট নিয়ে সি গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে সরাসরি ২০২৬ বিশ্বকাপে খেলার সুযোগ পেল অস্ট্রেলিয়া। ইরান, জাপান, জর্ডান, দক্ষিণ কোরিয়া ও উজবেকিস্তানের পর এশিয়া থেকে ষষ্ঠ দেশ হিসেবে পরের বিশ্বকাপে যাচ্ছে অস্ট্রেলিয়া। টানা ষষ্ঠবারের মতো বিশ্বকাপের মূল পর্বে খেলবেন তারা।

সারাবাংলা/এফএম