Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুষ্টিয়ায় যুবককে গুলি করে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ জুন ২০২৫ ১১:২৬

মরদেহ। প্রতীকী ছবি

কুষ্টিয়া: কুষ্টিয়ার সদর উপজেলার ইবি থানায় টুটুল হোসেন (৪০) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১০ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মধুপুর পশুহাট এলাকার কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের পাশ থেকে গুলিবিদ্ধ লাশটি উদ্ধার করে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে একটি শটগান, কয়েকটি গুলি ও মোটরসাইকেল জব্দ করা হয়।

নিহত টুটুল মধুপুর এলাকার প্রয়াত মুক্তিযোদ্ধা তুরাব হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন প্রবাসে থেকে দেশে ফিরে স্থানীয় বাজারে একটি দোকান চালাতেন।

স্থানীয়রা বলেন, রাত ৯ চার দিকে মধুপুর পশুহাটসংলগ্ন কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের পাশে গুলিবিদ্ধ একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে ঘটনা স্থান থেকে লাশটি উদ্ধার করে।

বিজ্ঞাপন

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান সারাবাংলাকে বলেন, মধুপুর পশুহাটসংলগ্ন স্থানে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। লাশের পাশ থেকে একটি শটগান, কয়েকটি গুলি ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।

সারাবাংলা/এনজে