Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নীলফামারীতে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ জুন ২০২৫ ১৪:৩৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নীলফামারী: নীলফামারীর চৌরঙ্গী মোড়ে সেনাবাহিনীর তল্লাশিচৌকিতে চালানো এক বিশেষ অভিযানে একটি মাইক্রোবাস থেকে ১৪৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ সময় গাড়িতে থাকা এক মাদক ব্যবসায়ীকে আটক করে সেনাবাহিনী।

মঙ্গলবার (১০ জুন) রাত সাড়ে ৮টার দিকে।

আটক ব্যক্তির নাম আমিরুল ইসলাম (৩২)। তিনি পঞ্চগড় জেলার ধাক্কামারা এলাকার আবদুল বারেকের ছেলে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সদস্যরা চৌরঙ্গী মোড়ে একটি সন্দেহভাজন মাইক্রোবাস থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে গাড়ির অতিরিক্ত চাকার ভেতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১৪৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। অভিযান শেষে সেনাবাহিনী আটক আমিরুল ইসলাম ও উদ্ধারকৃত ফেনসিডিল নীলফামারী সদর থানায় হস্তান্তর করে।

বিজ্ঞাপন

এ বিষয়ে নীলফামারী সদর থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল আলম বলেন, ‘আটকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’

সারাবাংলা/এসআর