Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শিগগিরই লক্ষ্যে পৌঁছাব—সিঙ্গাপুরের ম্যাচের পর হামজার আশার বাণী

স্পোর্টস ডেস্ক
১১ জুন ২০২৫ ১৪:৫০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এই ম্যাচ নিয়ে উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ দেখতে স্টেডিয়ামে জড়ো হয়েছিলেন হাজারো সমর্থক। তবে শেষ পর্যন্ত হতাশা নিয়েই বাড়ি ফিরেছেন তারা। সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হেরে যাওয়ার পর হামজা চৌধুরী বলেছেন, শিগগিরই লক্ষ্যে পৌঁছাবেন তারা।

সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে পুরো ম্যাচজুড়েই বহুবার আক্রমণ সাজিয়েও গোলের দেখা পাচ্ছিল না বাংলাদেশ। প্রথমে দুই গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে যান হামজারা। তবে রাকিবের কল্যাণে এক গোল শোধ করে বাংলাদেশ। শেষ পর্যন্ত ২-১ গোলের হার নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।

ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে হামজা জানিয়েছেন, দ্রুতই নিজেদের লক্ষে পৌঁছাবে বাংলাদেশ দল, ‘আমরা যেমনটা চেয়েছিলাম, তেমনটা হয়নি। কিন্তু একটা দল হিসেবে ও জাতি হিসেবে আমরা গর্ব করতেই পারি। আমাদের ইতিবাচক থাকতে হবে। কারণ আমরা সবে শুরু করেছি। ইনশাল্লাহ আমরা যেখানে যেতে চাই সেখানে খুব শিগগিরই সেখানে পৌঁছাতে পারব।’

বিজ্ঞাপন

আজ সকালে একই বিমানে দেশ ছেড়েছেন হামজা ও শমিত সোম। হামজা ও শমিত দুজনেই ঢাকায় ফিরবেন আগামী অক্টোবরে। এশিয়ান কাপের বাছাইপর্বে হংকংয়ের বিপক্ষে ৯ অক্টোবর দেশের মাটিতে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ১৪ অক্টোবর হংকংয়ে ফিরতি ম্যাচ খেলবেন হামজারা।

বাংলাদেশ ছাড়ার সময়ও বার্তা দিয়েছেন হামজা, ‘আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। অক্টোবরে দেখা হবে।’

সারাবাংলা/এফএম