Wednesday 25 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল
ব্র্যাডম্যান-সোবার্সদের ছাড়িয়ে লর্ডসে স্মিথের অনন্য রেকর্ড

স্পোর্টস ডেস্ক
১২ জুন ২০২৫ ০৯:০৫

লর্ডসে স্মিথের নতুন রেকর্ড

দলের তখন কঠিন বিপদ। দক্ষিণ আফ্রিকার বোলিং তোপে বিপর্যস্ত অস্ট্রেলিয়াকে ম্যাচে ফিরিয়েছেন স্টিভ স্মিথ। হাফ সেঞ্চুরি করে দলকে খাদের কিনারা থেকে তুলে আনা স্মিথ গড়েছেন নতুন রেকর্ডও। লর্ডসের টেস্ট ইতিহাসে সফরকারী দলের সেরা ব্যাটার এখন স্মিথ।

লর্ডসে বরাবরই হেসেছে স্মিথের ব্যাট। এই মাঠে ৬ টেস্টে ১০ ইনিংসে ৫৯.১০ গড়ে স্মিথ করেছেন ৫৯১ রান। ২০১৫ সালে এই মাঠেই করেছিলেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি। ২০২৩ সালে লর্ডসে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি।

গতকালের হাফ সেঞ্চুরিতে স্মিথ ছাড়িয়ে গেছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স ও ওয়ারেন বার্ডসলিকে। এতদিন লর্ডসে সফরকারী ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৫৭৫ রান ছিল বার্ডসলির, সোবার্সের রান ছিল ৫৭১। দুইজনেই এই মাঠে খেলেছেন ৫ টেস্ট। অস্ট্রেলিয়ান কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যানের রান ছিল ৪ টেস্টে ৫৫১।

বিজ্ঞাপন

লর্ডসে সবচেয়ে বেশি রানের রেকর্ড ইংলিশ ব্যাটার জো রুটের। ইংল্যান্ডের সফলতম টেস্ট ব্যাটার এই মাঠে ২২ ম্যাচে করেছেন ২০২২ রান।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

আরো