Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা নেই: মার্কো রুবিও

আন্তর্জাতিক ডেস্ক
১৩ জুন ২০২৫ ১৯:০১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ইরানে ইসরায়েলের অতর্কিত হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মার্কো রুবিও। ইসরায়েলে সম্পূর্ণ নিজস্ব সিদ্ধান্তে এই হামলা চালিয়েছে বলেও দাবি করেছেন তিনি।

ইসরায়েলের দোসর ভেবে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে যেন হামলা না করা হয়, সেজন্য ইরানকে সতর্কবার্তাও দিয়েছেন তিনি।

শুক্রবার (১৩ জুন) এক বিবৃতিতে এ প্রসঙ্গে রুবিও বলেছেন, ‘আমরা ইরানে হামলার সঙ্গে সংশ্লিষ্ট নই এবং আমাদের প্রধান মনোযোগের বিষয় হলো মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে অবস্থানরত সেনাদের নিরাপত্তা।’

বিজ্ঞাপন

‘তাই আমি পরিষ্কারভাবে বলতে চাই যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা ও সেনাদের আঘাত করা একেবারেই উচিত হবে না ইরানের জন্য।’

শুক্রবার (১৩ জুন) ভোর ৪টার দিকে রাজধানী তেহরানসহ ইরানের আট শহরে বিমান হামলা চালিয়ে দেশটির পরমাণু প্রকল্প ও সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে বিশাল বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি, সশস্ত্র বাহিনীর অভিযাত শাখা দ্য রেভোল্যুশনারী গার্ড কোরের প্রধান কমান্ডার হোসাইন সালামি, পরমাণু বিজ্ঞানী ও ইরানের পরমাণু সংস্থার প্রধান ফেরেয়দুন আব্বাসি এবং পরমাণু বিজ্ঞানী মোহাম্মদ তেহরানচি নিহত হয়েছেন।

শুক্রবার স্থানীয় সময় ভোররাত ৪টার পর এ হামলা শুরু হয় বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। তেল আবিব বলছে, তেহরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, তা নিশ্চিত করতে একটি দীর্ঘমেয়াদি অভিযানের শুরু হিসেবে এই হামলা চালাল তাদের সামরিক বাহিনী।

সারাবাংলা/ইউজে/এনজে
বিজ্ঞাপন

আরো