Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

করোনা-ডেঙ্গু প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন নির্দেশনা

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ জুন ২০২৫ ২১:০৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) দেশজুড়ে করোনাভাইরাস ও ডেঙ্গু প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠাগুলোতে নতুন নির্দেশনা দিয়েছে। নির্দেশনায় সচেতনতা বৃদ্ধির জন্য প্রচারণা কাজে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদেরকে সম্পৃক্ত করতে বলা হয়েছে। ইতিমধ্যে এ সংক্রান্ত আদেশ সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।

রোববার (১৫ জুন) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) খালিদ হোসেন সই করা এক চিঠিতে এসব নির্দেশনা দেওয়া হয়।

মাউশি জানায়, শিক্ষা মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতরের যৌথ নির্দেশনার আলোকে দেশের স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানকে ডেঙ্গু ও করোনা মোকাবেলায় জরুরি পদক্ষেপ নিতে হবে। প্রতিষ্ঠান প্রধানদের এসব নির্দেশনার বাস্তবায়ন ও তদারকির জন্য বিশেষভাবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গুর বিস্তার রোধে শিক্ষক ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করে দেশব্যাপী বিশেষ সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করতে হবে। এই ক্যাম্পেইনের আওতায় আলোচনা সভা, র‍্যালি, দেয়াল পত্রিকা, পোস্টার তৈরি, লিফলেট বিতরণসহ বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি গ্রহণের জন্য প্রতিষ্ঠানগুলোকে অনুরোধ করা হয়েছে।

নির্দেশনায় ডেঙ্গু প্রতিরোধে বলা হয়, ‘সারাদেশে ডেঙ্গু রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির জন্য প্রচারণা কাজে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদেরকে সম্পৃক্ত করতে হবে।’

এছাড়া করোনাভাইরাস রোধে নির্দেশনায় বলা হয়েছে, ‘বারবার প্রয়োজনমতো সাবান দিয়ে হাত ধোয়া (অন্তত ২০ সেকেন্ড); জনসমাগম এড়িয়ে চলা এবং বাইরে বের হলে মুখে মাস্ক পরা; আক্রান্ত ব্যক্তি হতে কমপক্ষে ৩ ফুট দূরত্ব বজায় রাখা: অপরিস্কার হাতে চোখ, নাক ও মুখ স্পর্শ করা থেকে বিরত থাকা; হাঁচি-কাশির সময় বাহু/টিস্যু/কাপড় দিয়ে নাক মুখ ঢেকে রাখা।’

সারাবাংলা/এনএল/এসআর