Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সারাদেশে দমকা হাওয়াসহ বৃষ্টির আভাস

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ জুন ২০২৫ ০৯:৩০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: দেশজুড়ে বৃষ্টি এবং দমকা হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

সোমবার (১৬ জুন) সন্ধ্যা ৬টার মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

এছাড়া, দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণও হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।

সন্ধ্যার পর থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্যও একই ধরনের পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। অর্থাৎ মঙ্গলবার (১৭ জুন) সন্ধ্যা পর্যন্তও ঢাকাসহ দেশের বেশিরভাগ অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। বিশেষ করে ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে অধিকাংশ এলাকায় এবং রংপুর ও রাজশাহী বিভাগে অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। পাশাপাশি সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, এই আবহাওয়াগত অবস্থা আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া বিশ্লেষকদের মতে, বর্ষার শুরুতে এমন বৃষ্টিপাত স্বাভাবিক হলেও অতিরিক্ত ভারি বৃষ্টির ফলে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা, ফসলের ক্ষতি, এবং বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই জনসাধারণকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

সারাবাংলা/এফএন/এসডব্লিউ