Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক
১৬ জুন ২০২৫ ১০:৩৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়ি লক্ষ্যবস্তু করে ৫০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। রোববার (১৫ জুন) এই তথ্য জানিয়েছে ইরানি সংবাদমাধ্যম পার্স টুডে ও দ্য ইকোনমিক টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলে ৫০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়ি লক্ষ্যবস্তু করে এসব ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান।

এছাড়া ইরান রোববার সন্ধ্যার কিছুক্ষণ আগে ইসরায়েলে নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে আলজাজিরা ও এএফপিসহ বেশ কয়েকটি প্রভাবশালী গণমাধ্যম।

বিজ্ঞাপন

আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, রোববার (১৫ জুন) সন্ধ্যার কিছুক্ষণ আগে ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীও নতুন এক ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারি করে নাগরিকদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে। ইরানের হামলায় হাইফা শহরে অন্তত চারজন নিহত হয়েছেন।

ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনাসহ বেশ কিছু গণমাধ্যমের বরাত দিয়ে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের দিকে ‘নতুন ক্ষেপণাস্ত্র হামলা’ শুরুর ঘোষণা দিয়েছে। রোববার ইসরায়েলের ওপর নতুন হামলা শুরু করেছে ইরান।

নতুন করে ইরানের হামলার বিষয়টি নিশ্চিত করে ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, কিছুক্ষণ আগে ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

এর আগে, শনিবার (১৪ জুন) রাতে ইসরায়েলের বিভিন্ন শহরে শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে জায়নবাদীদের বিভিন্ন সামরিক ও জ্বালানি স্থাপনায় হামলা চালায় তেহরান।

সারাবাংলা/ইআ