Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাবিতে ২ ককটেল বিস্ফোরণ, আরও ৭টি উদ্ধার

ঢাবি করেসপন্ডেন্ট
১৬ জুন ২০২৫ ১৩:৩৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পকেট গেটে দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের কাজী মোতাহার হোসেন ভবন থেকে আরও ৭টি ককটেল উদ্ধার করেছে শাহবাগ পুলিশ।

সোমবার (১৬ জুন) ভোরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।

ককটেল বিস্ফোরণের সময় পরিবাগ এলাকায় একটি ঝটিকা মিছিল করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ।

এ বিষয়ে সাইফুদ্দীন আহমেদ বলেন, ‘আমাদের টিম আইন অনুষদের সামনে অবিস্ফরিত ককটেলেট খবর পেলে শাহবাগ থানা পুলিশকে জানানো হয়। পরে বম ডিসপোজাল ইউনিট এসে সাতটি ককটেল উদ্ধার করে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘খাবারের দুটি প্যাকেটে এই ককটেলগুলো রাখা হয়। আমরা সিসিটিভি দেখছি। সমস্যা হলো যেখানে এগুলো রাখা হয়েছে, সেদিকে ঘোরানো কোনো সিসিটিভি নেই। তাই কারা এই সময়ে এসেছেন এবং বের হয়েছেন, তা দেখছি।’

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু হলের পকেট গেটে ককটেল বিস্ফোরণের খবর আমরা আরেকটু পরে জানতে পারি। সেখানে এ সময় একটি ঝটিকা মিছিল করে ছাত্রলীগ। ফলে তারা এই বিস্ফোরণ ঘটিয়ে থাকতে পারে।’

সারাবাংলা/কেকে/এসডব্লিউ