Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘ডাকসু নির্বাচন বানাচালের জন্যই ককটেল বিস্ফোরণ’

ঢাবি করেস্পন্ডেন্ট
১৬ জুন ২০২৫ ১৭:০০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ডাকসু নির্বাচনকে বানচালের জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে দাবি করেছেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা।

সোমবার (১৬ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য বাসভবনের সামনে জরুরি এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।

বিন ইয়ামিন মোল্লা বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে বানচাল করার জন্য এবং শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ভয় দেখানের জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।’

তিনি বলেন, ‘যারা এই ক্যাম্পাসে আগের কায়দায় ককটেল, বোমা ও লাশের রাজনীতি প্রতিষ্ঠা করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে অস্থিশীল করবে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাডেমিক পরিবেশকে বিনষ্ট করবে, বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদ নির্বাচনকে বানচাল করার চেষ্টা করবে, তাদের কালো হাতকে শিক্ষার্থীরা সমুচিত জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে।’

বিজ্ঞাপন

ডাকসু নির্বাচনকে বানচাল করার জন্য একটি গোষ্ঠী ওতোপ্রোতভাবে লেগে আছে মন্তব্য করে করে ইয়ামিন বলেন, ‘ছাত্রদের নির্বাচিত প্রতিনিধি ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় কখনোই সুচারুরূপে ফাংশন করা সম্ভব নয়। এজন্যই ডাকসু দরকার।’

এ সয়ম বিন ইয়ামিন জানান, ডাকসুর দাবিতে অবস্থান কর্মসূচিতে সংহতি জানিয়ে মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী মাহতাব ইসলাম, আরবি বিভাগের নুরুল গনি সগীর, মোহাম্মদ মহিউদ্দিন, ইসলামিক স্টাডিজ বিভাগের ইয়াসিন আরাফাতসহ আরও কয়েকজন অবস্থান করছেন। বিভিন্ন রাজনৈতিক ছাত্রসংগঠন, সাধারণ শিক্ষার্থী, এবং বিভিন্ন অধিকারভিত্তিক এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠনের শিক্ষার্থীরাও তাদের সঙ্গে সংহতি জানান।

সারাবাংলা/কেকে/পিটিএম