Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আসন্ন নির্বাচনের প্রস্তুতিতে ভোটকেন্দ্র সংস্কার করতে ৪ সচিবকে ইসির নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ জুন ২০২৫ ১৮:০০

ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র সংস্কার করতে চার সচিবকে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১৬ জুন) ইসির উপসচিব দেওয়ান মো. সারওয়ার জাহান সই করা একটি চিঠিতে এ নির্দেশনা পাঠানো হয়।

নির্দেশনাটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়; কারিগরী ও মাদরাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়; প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর ও শিক্ষা প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলীকে পাঠানো হয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বিগত জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহৃত ভোটকেন্দ্র এবং সম্ভাব্য ভোটকেন্দ্রগুলোর মধ্যে কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানে বাউন্ডারি বা সীমানা প্রাচীর নেই এবং কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানে দরজা জানালা জরাজীর্ণ অবস্থায় আছে। যে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে বাউন্ডারি বা সীমানা প্রাচীর নেই এবং যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছোট খাট মেরামত/সংস্কার প্রয়োজন তা সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগকে নিজস্ব অর্থায়নে সংস্কার বা মেরামতের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আগেও পত্র পাঠানো হয়।

বিজ্ঞাপন

এই অবস্থায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃতব্য স্থাপনাগুলোর সংস্কার কার্যক্রমের অগ্রগতির তথ্যাদি বিশেষ প্রয়োজন। ওই তথ্যাদি জানাতে ১৭ জুলাই পর্যন্ত সময় বেঁধে দিয়েছে সংস্থাটি।

উল্লেখ্য, নির্বাচনে ভোটকেন্দ্র হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ব্যবহার করে থাকে কমিশন। বিগত সংসদ নির্বাচনে ৪৪ হাজারের বেশি ভোটকেন্দ্র ছিল। এবার ধারণা করা হচ্ছে এই সংখ্যা আরও বাড়তে।

সারাবাংলা/এনএল/এইচআই