Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাতক্ষীরায় বজ্রপাতে ঘের মালিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ জুন ২০২৫ ২০:৪৮

বজ্রপাত (প্রতীকী ছবি)

সাতক্ষীরা: সাতক্ষীরার তালায় বজ্রপাতে ললিত মন্ডল (৪৮) নামক এক ঘের মালিক নিহত হয়েছেন। সোমবার (১৬ জুন) বিকেলে ঘেরে মাছ ধরার সময় হঠাৎ বৃষ্টির মধ্যে বজ্রপাতে তিনি ঘটনাস্থলে নিহত হন।

নিহত মন্ডল উপজেলার খলিলনগর ইউনিয়নের কাটাবুনিয়া গ্রামের বাঞ্ছারাম মন্ডলের ছেলে।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুর রহমান জানান, বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সারাবাংলা/এইচআই