Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পাবনায় অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ জুন ২০২৫ ২০:৫৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাবনা: পাবনায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করা হয়েছে। সোমবার (১৬ জুন) দুপুরে সদর উপজেলার চর-ভাড়ারা গ্রামে স্থানীয়রা এই মানববন্ধন করেন।

মানববন্ধনে বক্তব্য দেন শরিফ মন্ডল, দেলোয়ার হোসেন, গোলাম মোস্তাফা হিরাজ, মো. আরিফুল ইসলাম, সোহেল রানা, আব্দুর রশিদ, লিটন হোসেন, শফি প্রামানিক, ঠিকাদার দেলোয়ার হোসেন ও জাহাঙ্গীর আলম সাগর।

বক্তারা বলেন, ‘বালু উত্তোলনের কারণে গ্রামের প্রতিটা সড়ক খানাখন্দে রূপ নিয়েছে। বালু বহণ করা বড়-বড় ড্রাম ট্রাকের কারণে রাস্তায় চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। একটি মহল বালু উত্তোলন করে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। অপরদিকে চরম দুর্ভোগ পোয়াচ্ছে সাধারণ জনগণ। এমন পরিস্থিতিও প্রশাসন নিরব ভূমিকা পালন করছে।’

বিজ্ঞাপন
সারাবাংলা/এসআর