Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দেশের প্রতিটি জেলায় ‘সেবামূলক মেলা’ চলবে: শারমীন এস মুরশিদ

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ জুন ২০২৫ ২২:৪৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: আগামী জুলাই মাসে দেশের প্রতিটি জেলায় একযোগে ‘সেবামূলক মেলা’ আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। তিনি জানান, এই মেলায় অসহায় মানুষদের কল্যাণে সরাসরি হটলাইনের মাধ্যমে সেবা ও সচেতনতা কার্যক্রম চালানো হবে।

সোমবার (১৬ জুন) রাজধানীর সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদ পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান। এ সময় উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মো. মহিউদ্দিন ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

উপদেষ্টা বলেন, “আমরা যে যেখানে আছি, সেখান থেকেই যেন নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করি। আমাদের এই অর্জনকে উৎসর্গ করি জুলাই আন্দোলনের উদ্দেশ্যে।”

বিজ্ঞাপন

তিনি বলেছেন, “সমাজ থেকে সহিংসতা দূর করতে এবং নারী ও শিশু নির্যাতনমুক্ত এলাকা গড়ে তুলতে আমরা একযোগে কাজ করবো।”

উপদেষ্টা বলেন, “আমি দায়িত্ব নেওয়ার পর গত ১০ মাসে মন্ত্রণালয়ের যে অর্জন তা ধরে রাখার পাশাপাশি কাঠামোগত সংস্কারের মাধ্যমে সমাজের অবহেলিত জনগোষ্ঠীর দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে চাই।”

পরবর্তীতে তিনি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গেও ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি।

সারাবাংলা/এফএন/এসআর