Friday 09 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তি শুরু ২২ জুন

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ জুন ২০২৫ ০৮:৪০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: গুচ্ছভুক্ত ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রাথমিক ভর্তি কার্যক্রম শুরু হবে আগামী ২২ জুন থেকে।

সোমবার (১৬ জুন) সকালে গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়সমূহের উপাচার্যগণের সঙ্গে মিটিং শেষে বিষয়টি নিশ্চিত করেছেন গুচ্ছের আহ্বায়ক ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ।

তিনি বলেন, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিভাগ পছন্দক্রম-সহ আবেদনের সময়সীমা শেষ হয় গত ১২ জুন। গুচ্ছের প্রাথমিক ভর্তি কার্যক্রম (নন-প্রাকটিক্যাল বিষয়) প্রথম ধাপ ২২ জুন শুরু হয়ে ২৮ জুন পর্যন্ত চলবে।

বিজ্ঞাপন

অপরদিকে, বিশেষায়িত বিষয়গুলোর (চারুকলা, সংগীত, নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা, চলচ্চিত্র ও মিডিয়া এবং শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান) প্রাকটিক্যাল পরীক্ষা ও কোটার ভেরিফিকেশন শুরু ২১ জুন থেকে ২৮ জুনের মধ্যে। ফলাফল প্রকাশিত হওয়ার কথা রয়েছে ৩০ জুনের মধ্যে।

তিনি আরও বলেন, চূড়ান্ত ভর্তি সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে ২৮ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত এবং আগস্টের প্রথম সপ্তাহে ক্লাস শুরু হবার কথা রয়েছে।

সারাবাংলা/এনএল/এসডব্লিউ