Thursday 08 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাড়ল এইচএসসির ফরম পূরণের সময়

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ জুন ২০২৫ ১১:২৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: আর মাত্র নয়দিন পর আগামী ২৬ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা। এই সময়ে এসে বিলম্ব ফি’সহ এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। সে অনুযায়ী, আগামী বৃহস্পতিবার (১৯ জুন) পর্যন্ত ফরম পূরণ করা যাবে।

সোমবার (১৬ জুন) সন্ধ্যায় ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার শিক্ষার্থীদের বিলম্ব ফিসহ ফরম পূরণের সময় আগামী ১৮ জুন থেকে ১৯ জুন পর্যন্ত বর্ধিত করা হলো। ‘সোনালী সেবার’ মাধ্যমে ফি পরিশোধের সর্বশেষ তারিখ ১৯ জুন পর্যন্ত পুনঃনির্ধারণ করা হলো।

বিজ্ঞাপন

উল্লিখিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের ফরম পূরণের কাজ সম্পন্ন করবে। প্রতিষ্ঠান প্রধান বিষয়টি নিশ্চিত করবেন। এরপরে কোনোভাবেই ফরম পূরণের আবেদন গ্রহণ করা হবে না।

সারাবাংলা/এনএল/এসডব্লিউ