Tuesday 17 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহীতে হবে বিপিএল ও আন্তর্জাতিক ম্যাচ?

স্পোর্টস ডেস্ক
২২ জুন ২০২৫ ১৬:৩৪

রাজশাহী সফরে গিয়েছেন বিসিবি সভাপতি বুলবুল

বাংলাদেশ ক্রিকেটের প্রাণকেন্দ্র বহু বছর ধরেই ঢাকা। গত কয়েক বছরে অবশ্য সিলেট ও চট্টগ্রামে আয়োজিত হয়েছে অনেক ম্যাচ। ঘরোয়া কিংবা আন্তর্জাতিক ম্যাচ, রাজশাহী কখনোই ছিল না দৃশ্যপটে। তবে এবার খুলতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেটের নতুন সম্ভাবনার দুয়ার। রাজশাহী সফরে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আভাস দিয়েছে, নিকট ভবিষ্যতে রাজশাহীতে হতে পারে বিপিএল ও আন্তর্জাতিক ম্যাচ।

রাজশাহীতে বড় ম্যাচ আয়োজনের ভাবনা আসে ইমার্জিং দলের সিরিজের পর। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ দলের এই সিরিজে উপচে পড়া দর্শক এসেছিল রাজশাহীতে। সমর্থকদের এমন ভিড় আশাবাদী করে তুলেছে বিসিবিকে।

বিজ্ঞাপন

বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে রাজশাহী গিয়েছেন বিসিবি সভাপতি বুলবুল। সেখানে তিনি জানান, ক্রিকেটের বিকেন্দ্রীকরণ করা তাদের পরবর্তী চ্যালেঞ্জ, ‘আমরা ক্রিকেটকে বিকেন্দ্রীকরণ করতে চাইচ্ছি। ক্রিকেটকে সবখানে ছড়িয়ে দিতে হবে। আজ এখানে আসার এটা অন্যতম কারণ। এখানে কর্তৃপক্ষ যারা আছেন তারা আমার সঙ্গে কথা বলব। কীভাবে এখানে আরও বেশি ক্রিকেট হতে পারে, কীভাবে রাজশাহী থেকে জাতীয় দলে খেলোয়াড় উপহার দিতে পারে, এই ব্যাপারে আরও আলোচনা হতে পারে।’

রাজশাহীতে আরও বেশি ক্রিকেট ম্যাচ আয়োজনের প্রতিশ্রুতি দিলেন বুলবুল, ‘বাংলাদেশ ক্রিকেটের প্রতি রাজশাহীর দর্শকের উৎসাহ-উদ্দীপনা দেখে আমি অভিভূত। এই মাঠের মতো আউটফিল্ড, উইকেট অনেক দেশের নেই। আমাদের প্রধান লক্ষ্য এখানে নিয়মিত খেলা আয়োজন। আমরা গ্রেটার রাজশাহীতে প্রিমিয়ার লিগ চালু করব। এখানে ক্রিকেটিং কার্যক্রম আরও বাড়াবো। বয়সভিত্তিক ক্রিকেটও হবে।’

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

খুলনায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৯
১৭ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:২৪

আরো