Monday 12 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘জুলাই প্রবাসী যোদ্ধা’ স্বীকৃতিসহ ৪ দফা দাবি, পররাষ্ট্র মন্ত্রণালয়ে আন্দোলনকারীরা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২২ জুন ২০২৫ ১৭:০৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বৈষম্যবিরোধী আন্দোলনের কারণে দেশে ফেরত প্রবাসীদের ‘জুলাই প্রবাসী যোদ্ধা’ স্বীকৃতিসহ চার দফা দাবি নিয়ে আন্দোলনকারীদের আট সদস্যের প্রতিনিধিদল পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাক্ষাৎ করেছে।

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের সড়ক অবরোধ করে আন্দোলন চলাকালীন সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন তারা।

রোববার (২২ জুন) দুপুর দেড়টায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে দীর্ঘ আলাপের পর আন্দোলনের অন্যতম সমন্বয়ক আমিরাতফেরত প্রবাসী ছগির তালুকদারের নেতৃত্বে এ প্রতিনিধিদল সেখানে যায়।

এ সময় ছগির তালুকদার বলেন, ‘পুলিশের অনুরোধে আমরা আলোচনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছি। তবে আমরা প্রধান উপদেষ্টার সাক্ষাৎ না পাওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘আন্দোলনরত সবাইকে বার্তা দিয়েছি, আমরা মন্ত্রণালয় থেকে না আসা পর্যন্ত তারা যেন রাজপথে থাকে।’

এদিকে, প্রতিনিধিদল যাওয়ার পর আন্দোলনকারীরা ইন্টারকন্টিনেন্টালের সামনের সড়কে দুপুরের খাবারের আয়োজন করলে পুলিশ তাদের একপাশ করে দেয়।

এর আগে, রোববার সকাল থেকে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের সড়ক অবরোধ করে আন্দোলন করছে জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত আরব আমিরাতফেরত প্রবাসী ও জেলবন্দি ২৫ প্রবাসীর পরিবার।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, প্রধান উপদেষ্টার বাসভবনে অভিমুখে যাওয়ার সময় পুলিশের বাধায় তারা হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নেন। এর এক পর্যায়ে বেলা সাড়ে ১২টার দিকে আধা ঘণ্টার আল্টিমেটাম ঘোষণা করেন আন্দোলনকারীরা।

সারাবাংলা/একে/এসডব্লিউ
বিজ্ঞাপন

আজ বিদ্যুৎ থাকবেনা যেসব এলাকায়
১২ অক্টোবর ২০২৬ ১১:৫২

সেভ দ্য চিলড্রেনে কাজের সুযোগ
১২ অক্টোবর ২০২৬ ১১:৩৮

আরো