Monday 12 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রধানমন্ত্রীর মেয়াদ বিষয়ে ঐকমত্যে আসেনি বিএনপিসহ ৩ দল: আলী রীয়াজ

স্টাফ করেসপন্ডেন্ট
২২ জুন ২০২৫ ২০:১৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে বিএনপিসহ ৩টি দল ঐকমত্যে পৌঁছাতে পারেনি বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

রোববার (২২ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

আলী রীয়াজ বলেন, মেয়াদ এবং বার বাদ দিয়ে সময় নিয়ে আলোচনা করা হচ্ছে। প্রধানমন্ত্রী পদে একই ব্যক্তি ১০ বছরের বেশি থাকতে পারবেন না। এই বিষয়ে বিএনপি, এলডিপির একাংশ এবং এনডিএম ভিন্নমত পোষণ করেছে। আগামী বুধবারের (২৫ জুন) বৈঠকে এ বিষয়টি নিয়ে আরও আলোচনা হবে।

তিনি বলেন, বিশেষ করে এনসিসি গঠন ও উচ্চকক্ষ কীভাবে গঠন হবে, ওইসব সংশ্লিষ্ট বিষয়ে আলোচনার সময় দলগুলো প্রধানমন্ত্রীর মেয়াদ বিষয়েও কথা বলবে।

বিজ্ঞাপন

আলী রীয়াজ জানান, সংবিধান ও রাষ্ট্রের মূলনীতি নিয়ে সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে একটি প্রস্তাব দেওয়া হয়েছিল। বিভিন্ন দলের সেন্টিমেন্ট ও অবস্থান বিবেচনা করে যে আলোচনা হয়েছে তার প্রতিফলন একটি প্রস্তাব হাজির করা হবে, যেন সাম্য ও মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার ও গণতন্ত্র সংবিধানে উল্লেখ করা বা অন্যভাবে কোনোটা যুক্ত করা যায়, তা তাতে বিবেচনা করা হবে।

সারাবাংলা/এফএন/আরএস