Monday 12 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হেডিংলি টেস্টে যে কারণে কালো ব্যাজ পরছেন বুমরাহ-স্টোকসরা

স্পোর্টস ডেস্ক
২৩ জুন ২০২৫ ০৯:১৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরিজের প্রথম ম্যাচে হেডিংলিতে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড ও ভারত। ম্যাচের প্রথম ও তৃতীয় দিনে কালো ব্যাজ ধারণ করে খেলতে দেখা গেছে দুই দলের ক্রিকেটারদেরই। কিন্তু কী কারণে এই দুইদিন কালো ব্যাজ পরেছিলেন বুমরাহ-স্টোকসরা?

হেডিংলি টেস্টের প্রথম দিনে কালো ব্যাজ পরার পেছেন কারণ ছিল ভারতের আহমেদাবাদের সেই ভয়াবহ বিমান দুর্ঘটনা। এই দুর্ঘটনায় মাত্র একজন যাত্রী ছাড়া সবাই নিহত হয়েছিলেন।

এই দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি শোক ও  সহমর্মিতা জানাতেই ম্যাচ শুরু আগে এক মিনিট নিবরতা পালন করে দুই দলের ক্রিকেটার ও আম্পায়াররা। একই সঙ্গে ওইদিন কালো আর্মব্যান্ড পরে খেলেছেন সবাই।

বিজ্ঞাপন

প্রথম দিনের মতো তৃতীয় দিনেও দুই দলের ক্রিকেটারদের হাতে দেখা গেছে কালো আর্মব্যান্ড। গতকাল অবশ্য ভিন্ন এক কারণে কালো ব্যাজ পরেছিলেন তারা।

ইংল্যান্ডের সাবেক পেসার ডেভিড সিডের মৃত্যুতে শোক প্রকাশ করে এমনটা করেছেন বুমরাহ-স্টোকসরা। তৃতীয় দিনের খেলা শুরুর আগে সিডকে স্মরণ করে হাততালিতেও সামিল হন সবাই।

সিড ছিলেন ইংল্যান্ডে জন্ম নিয়ে দেশটির জাতীয় ক্রিকেট দলে প্রতিনিধিত্ব করা প্রথম কৃষ্ণাঙ্গ ক্রিকেটার। ২২ জুন ৬১ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন তিনি।

সারাবাংলা/এফএম