Monday 12 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজবাড়ীতে মাদক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ জুন ২০২৫ ১০:২০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় নজরুল বেপারী (৩২) নামে এক মাদক মামলার আসামিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (২৩ জুন) সকালে দৌলতদিয়া যৌনপল্লী সংলগ্ন মুক্তি মহিলা সমিতি অফিসের সামনে পুকুরপাড় থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নজরুল ব্যাপারী উপজেলার ঈমানখান পাড়ার মৃত শাহাজউদ্দিন বেপারীর ছেলে।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, রোববার (২২ জুন) দিবাগত রাতের কোন এক সময় নজরুলকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার মাথা, ঘাড়, পিঠ, হাত ও পায়ে গুরুতরভাবে কুপিয়ে জখম করা হয়েছে। তার বিরুদ্ধে দুটি মাদক মামলা রয়েছে। মরদেহ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। একই সঙ্গে হত্যার কারণ উদঘাটন ও এর সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসডব্লিউ