Monday 12 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মিডিয়া লিটারেসি নেটওয়ার্ক গঠনে কর্মশালার আয়োজন

সারাবাংলা ডেস্ক
২৩ জুন ২০২৫ ১১:৩২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এবং ইউনেস্কো ঢাকা অফিস যৌথভাবে মিডিয়া অ্যান্ড ইনফরমেশন লিটারেসি বিষয়ে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি নেটওয়ার্ক গঠনের লক্ষ্যে প্রারম্ভিক সভা এবং সুন্দর ডিজিটাল ইকোসিস্টেমের কৌশল শীর্ষক একটি কর্মশালার আয়োজন করে।

রোববার (২২ জুন) ঢাকার আফতাবনগরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি ড. সুসান ভাইজ ‘মিডিয়া অ্যান্ড ইনফরমেশন লিটারেসি’ প্রসারে ইউনেস্কোর ভূমিকা তুলে ধরেন। এ সময় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ইনফরমেশন স্টাডিজ বিভাগের চেয়ারপার্সন, অধ্যাপক ড. দিলারা বেগম একটি স্টিয়ারিং কমিটি গঠনের প্রস্তাব করেন এবং নেটওয়ার্কের উদ্দেশ্যগুলো ব্যাখ্যা করেন।

বিজ্ঞাপন

ইউনেনেস্কো ঢাকা অফিসের নূরে জান্নাত প্রমা নেটওয়ার্কের মূল কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান সেশনের সমাপনী বক্তব্য প্রদান করেন, যেখানে তিনি ‘মিডিয়া অ্যান্ড ইনফরমেশন লিটারেসি’উদ্যোগে পারস্পারিক সহযোগিতার ওপর জোর দেন।

বিকেলে কর্মশালায় একটি স্বস্তিদায়ক ডিজিটাল ইকোসিস্টেম কিভাবে গড়ে তোলা যায় তা নিয়ে আলোচনা করা হয়। অধ্যাপক ড. সাইফুল আলম ডিজিটাল গোলকধাঁধা নেভিগেট করা: ভুল তথ্য, অপতথ্য এবং ভুয়া খবর বিষয়ে আলোচনা করেন, অধ্যাপক ড. দিলারা বেগম ডিজিটাল যুগে তথ্য যাচাই: অপরিহার্য সরঞ্জাম এবং কৌশল নিয়ে বক্তব্য দেন।

অনুষ্ঠানে দেশের ১৬টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত প্রচেষ্টা এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতা ভুল তথ্য, অপতথ্য এবং ভুয়া খবর ঠেকাতে ভূমিকা রাখবে বলে তারা প্রতাশ্যা করেন।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো