Monday 12 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নড়িয়ায় ফের বাল্কহেডের ধাক্কায় ভেঙে পড়ল নির্মাণাধীন সেতু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ জুন ২০২৫ ১৪:৫৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শরীয়তপুর: শরীয়তপুরের নড়িয়ায় কীর্তিনাশা নদীর ওপর নির্মাণাধীন ফুট বেইলি সেতুটি দ্বিতীয়বারের মতো বাল্কহেডের ধাক্কায় ভেঙে পড়েছে। ভেঙে পড়া অংশটি নিয়ে কিছুক্ষণ এগোনোর পড়ে অবশেষে বাল্কহেডটিও নদীতে ডুবে যায়।

সোমবার (২৩ জুন) সকালে উপজেলার নড়িয়া বাজার সংলগ্ন কীর্তিনাশা নদীর উপর নির্মাণাধীন ফুট বেইলি সেতুতে এ ঘটনা ঘটে। এরআগে গত বছরের ২ অক্টোবর সেতুটি আরেকবার বাল্কহেডের ধাক্কায় ভেঙে পড়েছিল।

পুলিশ ও স্থানীয়সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কীর্তিনাশা নদীর ওপর ভাষা সৈনিক গোলাম মাওলা সেতুর নির্মাণ কাজ চলমান আছে। নির্মাণকাজের সুবিধার ২০২৩ সালের ডিসেম্বর মাসে পুরোনো সেতুটি ভেঙে ফেলা হয়। এরপর থেকে নদী পারাপাড়ের জন্য ট্রলারের ব্যবস্থা করা হয় এবং পরবর্তীতে জনসাধারণের হাঁটাচলার জন্য নদীর ওপর একটি ফুটওভার সেতু নির্মাণ করা হচ্ছিল।

বিজ্ঞাপন

গত বছর ২ অক্টোবর একটি বালুভর্তি বাল্কহেড ফুট বেইলি সেতুর নিচ দিয়ে যাওয়ার সময় সেতুর পিলারের সাথে ধাক্কা দেয়। এতে সেতুটির একটি অংশ ভেঙে পরে। এদিকে একই ফুটওভার সেতুটিতে সোমবার (২৩ জুন) সকালে একটি বালুবোঝাই বাল্কহেড ধাক্কা দেয়। এতে সেতুটির একটি অংশ ভেঙে বাল্কহেডে পড়ে যায়। পড়ে সেতুটির ভাঙা অংশসহ বাল্কহেডটি কিছুদূর এগিয়ে পাড়ে ভিড়ানোর সময়ে বাল্কহেডটি ধীরে ধীরে পানিতে তলিয়ে যায়।

স্থানীয় অনেকেই বলেন, এই সেতুটির জন্য দুপারের বাসিন্দারা দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার হচ্ছিলো। মানুষ ট্রলারে করে নদী পাড় হয়। হাটাচলার জন্য একটি ফুটওভার সেতু নির্মাণ করা হচ্ছিলো। সেটিও আজ (সোমবার) সকালে বাল্কহেডের ধাক্কায় ভেঙে যায়। তবে মানুষের ক্ষয়ক্ষতি হয়নি। আমরা চাই অতি দ্রুত এ সকল দুর্ঘটনা এড়াতে নতুন সেতুটির কাজ শেষ করা হোক।

এ বিষয়ে নড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম উদ্দিন মোল্লা বলেন, আমি আইনশৃঙ্খলা মিটিংয়ে রয়েছি। বিষয়টি খোঁজ খবর নিয়ে দেখবো। পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো