Monday 12 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বড় পতনের পর পুঁজিবাজারে সামান্য উত্থান

সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ জুন ২০২৫ ১৭:০৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ইরানে যুক্তরাষ্ট্রের হামলার সংবাদে দেশের পুঁজিবাজারে বড় ধরনের পতন হয়েছিল। তবে সামান্য উত্থানে আবার কিছুটা ঘুরে দাঁড়িয়েছে পুঁজিবাজার। সেই সঙ্গে লেনদেনও বেড়েছে।

সোমবার (২৩ জুন) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৯৫ পয়েন্টে। যা আগের দিন কমেছিল ৭৭ পয়েন্ট।

এদিন ডিএসইতে ২৭৬ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ২৭১ কোটি ৭১ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৪ কোটি ৮৩ লাখ টাকার বা ২ শতাংশ।

সোমবার ডিএসইতে লেনদেন হওয়া ৪০১ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২২০ টির। এই দিনে ৫৪.৮৬ শতাংশের। আর দর কমেছে ১০৪ টি বা ২৫.৯৪ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৭৭ টি বা ১৯.২০ শতাংশের।

বিজ্ঞাপন

অপরদিকে সিএসইতে সোমবার ১১ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯২ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭৭ টির, কমেছে ৭৮ টির এবং পরিবর্তন হয়নি ৩৭ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩১২৪ পয়েন্টে।

আগের দিন সিএসইতে ৩১ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ১৭১ পয়েন্ট কমেছিল।

সারাবাংলা/একে/আরএস