Monday 12 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিস্ফোরণ, মিয়ানমারের নাগরিকের পা বিচ্ছিন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ জুন ২০২৫ ০৯:৫১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ঘুমধুম সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে মিয়ানমারে নাগরিক বাংলাদেশে চিকিৎসার জন্য অনুপ্রবেশের সময় মাইন বিস্ফোরণে মিয়ানমারের রাখাইন যুবকের পা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করেছেন স্থানীয়রা।

সোমবার (২৩ জুন) বিকাল ৪টার দিকে ঘুমধুম ইউনিয়নের চাকমার কাটা নামক সীমান্ত এলাকায় ৩৫ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

আহত রাখাইন যুবকেরর নাম তংচংগ্যা (১৯)। সে মিয়ানমারের মিডাক গ্রামের রাখাইন যুবক বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, সোমবার বিকাল ৪টার দিকে মিয়ানমারের রখাইন এই যুবক সীমান্তের ওপারে মিয়ানমারে থেকে বাংলাদেশে চিকিৎসার জন্য অনুপ্রবেশ করার সময়ে মাটিতে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে বাম পা বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পউপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।

বিজ্ঞাপন

জানা যায়, মিয়ানমারের আরাকান আর্মি সীমান্তের বিভিন্ন জায়গায় রোহিঙ্গা বিচ্ছিন্নতাবাদীদের তৎপরতা এড়াতে স্থলোমাইন ও বিস্ফোরক মাটিতে পুঁতে রাখে। ফলে সীমান্তের লোকজন চলাচল করতে গিয়ে প্রায় মাইন বিস্ফোরণে হতাহতের খবর পাওয়া যায়।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাশরুরুল হক ওই মিয়ানমারের রাখাইন এক যুবকের আহতের বিষয় নিশ্চিত করেন।

সারাবাংলা/এসডব্লিউ