Monday 12 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নারী শিক্ষার্থীদের বিনামূল্যে অস্ট্রিয়াতে পড়াশোনার সুযোগ

সারাবাংলা ডেস্ক
২৪ জুন ২০২৫ ১১:৪১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: অস্ট্রিয়ায় অবস্থিত ভিয়েনা ইউনিভার্সিটি অব টেকনোলজি, নারী শিক্ষার্থীদের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে সম্পূর্ণ বিনা মূল্যে স্নাতকোত্তরে অধ্যয়নের সুযোগ দিচ্ছে। ‘হেলমুট ভেইথ স্কলারশিপ’ এর আওতায় এ স্কলারশিপে বাংলাদেশসহ অন্যান্য দেশের নারী শিক্ষার্থীরা ৩০ নভেম্বর ২০২৫ পর্যন্ত আবেদনের করতে পারবেন।

সুযোগ-সুবিধা:
*সম্পূর্ণ স্নাতক ডিগ্রির জন্য টিউশন মওকুফ করা হবে;
*দুই বছর পর্যন্ত বছরে ৭ হাজার ইউরো দেওয়া হবে;

অধ্যয়নের বিষয়:
*লজিক অ্যান্ড কম্পিউটেশন;
*বিজনেস ইনফরমেটিকস;
*ডেটা সায়েন্স;
*মিডিয়া অ্যান্ড হিউম্যান সেন্টার কম্পিউটিং;
*কম্পিউটার ইঞ্জিনিয়ারিং;
*সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্টারনেট কম্পিউটিং;

বিজ্ঞাপন

আবেদনের যোগ্যতা:
*যে কোনো দেশের শিক্ষার্থী আবেদন করতে পারবেন;
*কম্পিউটার সায়েন্স কিংবা গণিতে স্নাতক ডিগ্রি থাকতে হবে;
*হেলমুট ভেইথের রিচার্জ এরিয়াগুলোতে গবেষণা করার ইচ্ছা এবং প্রযুক্তিগত জ্ঞান থাকতে হবে;
*ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে;
*অ্যাকাডেমিক ফলাফল ভালো হতে হবে;

প্রয়োজনীয় কাগজপত্র:
*পাসপোর্ট;
*সিভি;
*পূর্বের স্নাতক ডিগ্রির ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট;
*একটি কভার লেটার;
*দুটো মোটিভেশনাল লেটার ও শিক্ষকদের সঙ্গে যোগাযোগের সম্পূর্ণ ঠিকানা;
*ইংরেজি ভাষাদক্ষতার সার্টিফিকেট;

আবেদন প্রক্রিয়া:

অনলাইনে আবেদন করা যাবে। আবেদনকারীর সব প্রয়োজনীয় কাগজপত্র একটি পিডিএফ ফাইল করে জমা দিতে হবে। পিডিএফ ফাইলটির নাম অবশ্যই ‘Document.pdf’ দিয়ে [email protected] ওয়েবসাইটে পাঠাতে হবে।

স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন https://www.vcla.at/helmut-veith-stipend/

আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ নভেম্বর ২০২৫ পর্যন্ত।

উল্লেখ্য, কম্পিউটার সায়েন্সবিষয়ক গবেষক ও বিজ্ঞানী হেলমুট ভেইথের স্মরণে শুধু নারী শিক্ষার্থীদের জন্য কম্পিউটার সায়েন্স বিষয়ে সম্পূর্ণ বিনা মূল্যে অধ্যয়নের সুযোগ করে দেওয়ার জন্যই হেলমুট ভেইথ স্কলারশিপ নামক এই ফান্ডটি প্রতিষ্ঠা করা হয়।

হেলমুট ভেইথ কম্পিউটারবিজ্ঞান, কম্পিউটার-সহায়তা যাচাইকরণ, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার সুরক্ষার ক্ষেত্রে যুক্তিবিদ্যার কাজে তার গবেষণার দৃষ্টান্ত রেখে গেছেন। তিনি ভিয়েনা ইউনিভার্সিটি অব টেকনোলজির অধ্যাপক ছিলেন। সেখানে থাকাকালীন তিনি নারী শিক্ষার্থীদের পড়াশোনায় বেশ অনুপ্রেরণা দিয়েছেন।

সারাবাংলা/এনএল/এসডব্লিউ