Tuesday 13 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

স্কুলে যাওয়ার পথে বাসচাপায় বাবা-মেয়ে নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ জুন ২০২৫ ১২:১৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে সিএনজিতে করে মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার পথে বাসচাপায় সিএনজি চালক বাবা ও মেয়ে নিহত হয়েছেন। বিষয় নিশ্চিত করেছেন ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম।

মঙ্গলবার (২৪ জুন) সকালে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের ভুল্লী থানার খোশবাজার এলাকায় ঘটে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিএনজি চালক আশরাফুল ইসলামের (৫২) সঙ্গে ছিলেন তার মেয়ে রুবাইয়া খাতুন (১৫)। রুবাইয়া খাতুন পঞ্চগড় জেলার বোদা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে আসা পঞ্চগড়গামী ‘ভিআইপি অটোমোবাইলস’ (ঢাকা মেট্রো-ব ১৪-৮১৫২) বাসটি তীব্র গতিতে এসে খোশবাজার মাদরাসার দক্ষিণে পোস্ট অফিসের সামনে এসে সিএনজিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালক আশরাফুল মারা যান। গুরুতর আহত অবস্থায় মেয়ে রুবাইয়াকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

ভুল্লী থানার ওসি সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং বাসটিকে আটক করে। তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নিচ্ছে বোদা হাইওয়ে পুলিশ।

সারাবাংলা/এসডব্লিউ