Tuesday 13 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুষ্টিয়ায় সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ জুন ২০২৫ ১৫:২০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়া: জেলার খোকসা উপজেলায় সাপের কামড়ে যমুনা বিশ্বাস (৮৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) উপজেলার জানিপুর ইউনিয়নের দশ কাহিনীয়া গ্রাম এ ঘটনা ঘটে।

নিহত যমুনা বিশ্বাস একই এলাকার মৃত সমির বিশ্বাসের স্ত্রী।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, দিবাগত রাত ৩টার দিকে ঘুমের মধ্যে যমুনা বিশ্বাসকে সাপে কামড় দেয়। পরে শরীর খারাপ হলে পরিবারের অন্যান্য সদস্যদের তিনি ডাকেন। বিষয়টি বুঝতে পেরে রাতেই স্থানীয় ওঝা দিয়ে তাকে ঝাড়ফুঁক দেওয়া হয়। এ সময় তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে সকালে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আনা হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২টার দিকে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমান সারাবাংলাকে জানান, সকালে সাপের কামড়ে যমুনা বিশ্বাস নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তবে কি সাপের কামড়ে মৃত্যু হয়েছে তা নিশ্চিত করা সম্ভব হয়নি।

সারাবাংলা/এসডব্লিউ