Tuesday 13 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নোয়াখালীতে অস্ত্রসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ জুন ২০২৫ ১৭:২৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালী: নোয়াখালীর চাটখিলে যৌথ বাহিনী অভিযান চালিয়ে জাহিদুল ইসলাম রুবেল (৩৮) নামে এক যুবককে আটক করেছে। এসময় তার কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৪ জুন) ভোরে উপজেলার রামায়ণপুর ইউনিয়নের ধর্মপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটক জাহিদুল ইসলাম রুবেল ওই উপজেলার রামায়ণপুর ইউনিয়নের ধমপুর গ্রামের মৃত হোসেন চৌধুরীর ছেলে।

চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দীন চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে জাহিদুল ইসলাম রুবেলকে আটক করে। এর পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি দেশীয় তৈরি পিস্তল, গুলি, কার্তুজ, রাবার বুলেট, চাপাতি ও দা জব্দ করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসআর