Wednesday 14 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টিএসসিতে ‘ককটেল’ বিস্ফোরণের শব্দ

ঢাবি করেসপন্ডেন্ট
২৪ জুন ২০২৫ ২৩:১৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে ‘ককটেল’ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ জুন) রাতে এই বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।

এ সময় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। তবে কে বা কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে তা জানা যায়নি।

বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘এটা ককটেল বা বড় ধরনের পটকা হতে পারে। নিরাপত্তা ইস্যুতে আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি। খবর পেয়ে আমাদের প্রক্টরিয়াল টিম গিয়েছে। সেখানে সহকারী প্রক্টররা উপস্থিত আছেন। শাহবাগ থানার পুলিশও সেখানে উপস্থিত আছেন।’

বিজ্ঞাপন
সারাবাংলা/কেকে/এইচআই
বিজ্ঞাপন

আরো